+8809617854581
  • +8809617854581

লাক্সারি স্যাফরন গোট মিল্ক বিউটি বার

৳ 1450.00 – 4350.00
স্টক : ইন স্টক
পরিমান :

ফোনে অর্ডারের জন্য ডায়াল করুন

+8809617854581

ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 140 টাকা ৳ 140
ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 90 টাকা ৳ 90
100% original products
Pay cash on delivery
Delivery within: 2-3 business days

Luxury Saffron Goat Milk Beauty Bar

প্রতিদিনের ত্বকের যত্নে প্রিমিয়াম হ্যান্ডমেড অভিজ্ঞতা প্রকৃতির নির্বাচিত উপাদান, কোল্ড প্রসেস বিউটি বার তৈরির পদ্ধতি এবং যত্নশীল কারিগরির সমন্বয়ে তৈরি আমাদের Saffron Goat Milk Beauty Bar. আমাদের বিশ্বাস-ভালো বিউটি বার শুধু পরিষ্কার করে না, ব্যবহার শেষে ত্বককে আরামদায়ক, কোমল এবং যত্ন নেওয়া হয়েছে এমন অনুভূতি দেয়। এই কারণেই প্রতিটি বিউটি বার ছোট ব্যাচে ধীরে, যত্নের সাথে তৈরি করা হয়।

কেন আমাদের বিউটি বার ব্যবহার করবেন?
✓ নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।
✓ দৈনন্দিন পরিষ্কার ও স্কিনকেয়ার অনুভূতির ভারসাম্য
✓ সমৃদ্ধ, ক্রিমি ও আরামদায়ক ফেনা
✓ নির্বাচিত প্রাকৃতিক তেল, বাটার ও দুধের সমন্বয়
✓গোট মিল্ক, জাফরান এবং প্রিমিয়াম তেলের  বিলাসবহুল অনুভূতি
✓ দীর্ঘস্থায়ী, ব্যবহার উপভোগ্য এবং ত্বকের জন্য আরামদায়ক

কোল্ড প্রসেস:  স্যাফরন গোট মিল্ক বিউটি বার তৈরীর পর ৪ সপ্তাহ কিউরিং শেষে আপনার হাতে পৌছানের জন্য প্যাকেট করা হয়।

আমরা শুধু স্যাফরন আর গোট মিল্কের দিকেই গুরুত্ব দিইনি
একটি ভালো মানের বিউটি বারের আসল শক্তি আসে এর ভেতরের তেল ও বাটারের ভারসাম্য  থেকে। তেলের মধ্যে থাকে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, প্রাকৃতিক লিপিড, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্কিন-লাভিং উপাদান- যেগুলো বিউটি বারকে শুধু পরিষ্কারকারী পণ্য না রেখে আরও কোমল, ক্রিমি ও আরামদায়ক অভিজ্ঞতায় রূপ দেয়।
এই কারণেই আমরা শুধু স্যাফরন আর গোট মিল্ক নয়, বরং অন্যান্য প্রাকৃতিক ও প্রিমিয়াম দামী তেলও ব্যবহার করেছি। প্রতিটি তেল সাবানের টেক্সচার, ফেনা, স্থায়িত্ব এবং ত্বকের অনুভূতিতে আলাদা ভূমিকা রাখে।

আমাদের স্যাফরন গোট মিল্ক বিউটি বারের প্রিমিয়াম উপাদান সমূহ 
স্যাফরন (Saffron)
*ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাতে সহায়তা করে।
*ক্লান্ত ও নিস্তেজ ত্বকে সতেজ অনুভূতি আনতে সাহায্য করে।
* অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে পরিবেশগত ক্ষতির প্রভাব  
   থেকে রক্ষা করতে সহায়তা করে।
শিয়া বাটার (Shea Butter)
* শুষ্ক ও রুক্ষ ত্বককে কোমল রাখতে সাহায্য করে।
* ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
* ত্বকে মসৃণ ও পুষ্টিকর অনুভূতি দেয়।
গোট মিল্ক  (Goat Milk)
*ত্বককে কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে।
*প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করেত্বক পরিষ্কারের পর অতিরিক্ত শুষ্ক অনুভূতি কমাতে সাহায্য করে।
*ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর অনুভূতি দেয়।
অলিভ অয়েল (Olive Oil)
 * ত্বককে গভীরভাবে কন্ডিশন করতে সহায়তা করে।
 * ত্বকের কোমলতা ও মসৃণতা বজায় রাখতে সাহায্য করে।
 * প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ।
বাদাম তেল (Sweet Almond Oil)
 * ত্বককে নরম ও সিল্কি অনুভূতি দেয়।
 * শুষ্ক ত্বকের যত্নে সহায়ক।
 * ভিটামিন E সমৃদ্ধ হওয়ায় ত্বকের পুষ্টিতে সহায়তা করে।
ক্যাস্টর অয়েল (Castor Oil)
 * বিউটি বারকে ঘন, ক্রিমি ও দীর্ঘস্থায়ী ফেনা তৈরি করতে সাহায্য করে।
 * ত্বককে মসৃণ ও আরামদায়ক অনুভূতি দেয়।
 * আর্দ্রতা ধরে রাখতে সহায়ক।
বিফ ট্যালো (Beef Tallow)
 * ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার ব্যারিয়ারকে সমর্থন করে।
 * ত্বককে নরম ও নমনীয় রাখতে সহায়তা করে।
 * শুষ্ক ত্বকে আরামদায়ক অনুভূতি দেয়।
 * সমৃদ্ধ ও ক্রিমি ফেনা তৈরি করে।
নারিকেল তেল (Coconut Oil)
 * ত্বক পরিষ্কার করতে কার্যকর।
 * সমৃদ্ধ ফেনা তৈরি করে, যা সতেজ পরিষ্কার অনুভূতি দেয়।
 * ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে।
Milk Fragrance Oil
 * প্রিমিয়াম অনুভূতি, মৃদু সুগন্ধ, নারী-পুরুষ উভয়ের জন্য
   উপযোগী ঘ্রাণ
লাই সলিউশন:
প্রাকৃতিক তেল ও বাটার দিয়ে বিউটি বার তৈরির মূল উপাদান গুলোর একটি হলো লাই সলিউশন। লাই সলিউশনের সাহায্যে স্যাপোনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তেল ও বাটার সাবানে পরিণত হয়।

আমাদের বিউটি বারে কোন ধরনের রং বা কেমিক্যাল ব্যবহার হয় না। এমন কি উপরে উল্লেখিত উপাদান ব্যাতিত অন্য কোন গোপন উপাদান নেই।

আমাদের প্রিমিয়াম বিউটি বারের বিশেষত্ব :
  * কোল্ড প্রসেস পদ্ধতিতে তৈরি।
  * ৮.৫% সুপারফ্যাট - পরিষ্কারের পাশাপাশি ত্বকের কোমলতা বজায় রাখতে সহায়ক।
  * প্রিমিয়াম প্রাকৃতিক তেল ও বাটারের সমন্বয়।
  * দৈনন্দিন ব্যবহারের উপযোগী।
  * ত্বককে পরিষ্কার, কোমল ও সতেজ অনুভূতি দিতে তৈরি।
ব্যবহারবিধি (How to Use)
১. পরিষ্কার পানি দিয়ে মুখ বা শরীরের ত্বক ভালোভাবে ভিজিয়ে নিন।
২. বিউটি বারটি হাত, ফেস ক্লথ বা বাথ স্পঞ্জে ঘষে সমৃদ্ধ ও ক্রিমি ফেনা তৈরি করুন।
৩.ফেনাটি মুখ বা শরীরে হালকা বৃত্তাকারভাবে ৩০-৬০ সেকেন্ড ম্যাসাজ করুন। চোখের চারপাশের সংবেদনশীল অংশ এড়িয়ে চলুন।
৪. পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এবং নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন।
ব্যবহারের পরামর্শ
*  বিউটি বার টি সমান ৪ ভাগে ভাগ করে নিন, অনায়াসে ৩০-৪০ দিন ব্যবহার করতে পারবেন।
* মুখের জন্য দিনে ১-২ বার ব্যবহার করা যেতে পারে।
* শরীরের জন্য প্রতিদিন গোসলের সময় ব্যবহার উপযোগী।
* প্রথমবার ব্যবহার করলে, কয়েক দিন নিয়মিত ব্যবহার করে ত্বকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন।
সর্বোত্তম সংরক্ষণ
*প্রতিবার ব্যবহারের পর বার টি পানি ঝরে যায় এমন (draining) সোপ ডিশে রাখুন।
*বার টি সব সময় শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন।
*ব্যবহারের পর পানিভর্তি সাবানদানিতে বা ভেজা স্থানে ফেলে রাখবেন না।
*সরাসরি রোদ, অতিরিক্ত তাপ বা আর্দ্রতা থেকে দূরে রাখুন।
*একাধিক টুকরো থাকলে ব্যবহার না করা টুকরোটি মূল প্যাকেটে, ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন।
*দীর্ঘ সময় সংরক্ষণের ক্ষেত্রে সুগন্ধ ও গুণগত মান বজায় রাখতে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন।
সতর্কতা
*শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।
*চোখে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে প্রচুর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
*ত্বকে অস্বাভাবিক জ্বালা, র‌্যাশ বা অস্বস্তি দেখা দিলে ব্যবহার বন্ধ করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
*শিশুদের নাগালের বাইরে রাখুন।

প্রিমিয়াম উপাদানে সমৃদ্ধ এই বিউটি বার প্রতিদিনের ত্বক পরিচর্যাকে করে আরও আরামদায়ক ও যত্নশীল। ৬-৮ সপ্তাহ নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ও কোমলতার ইতিবাচক পরিবর্তন ধীরে ধীরে অনুভব হবে। এই যত্ন দীর্ঘদিন ধরে বজায় রাখতে প্রতিদিন নিয়মিত ব্যবহার করুন।